লন্ডনে অসুস্থ গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন দেশটিতে সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের মাধ্যমে আবদুল গাফফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পাঠান।গাফফার চৌধুরী তার খোঁজ-খবর নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধি-নিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে খোঁজ-খবর নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন এবং রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, তিনি সুস্থ হয়ে শিগগির স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.