- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দেশের স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
তিনি জানান, কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফেরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।’ কায়েস চৌধুরী কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া অসংখ্য নাটক নির্মাণও করেছেন। তাকে দেখা গেছে ‘কৃষ্ণপক্ষ’, ‘পদ্মাপুরাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রে। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বাদ জুম্মা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.