- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রংপুর থেকে সামসুজ্জামান সুমন ঃ আসন্ন ২০ শে অক্টোবর ২০২০ ইং রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদ প্রার্থীরা জনগনের কাছে দোয়া আর্শিবাদ ও ভোট চেয়ে চালিয়ে যাচ্ছেন গনসংযোগ। প্রত্যহ সকল হতে রাত্রী ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রার্থীদের অব্যাহত গনসংযোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার নারী-পুরুষ ভোটার সহ আবাল বৃদ্ধ বনিতারা সরগম হয়ে পড়ছে। বিশেষ করে প্রানকেন্দ্র পাগলাপীর বন্দরের বিভিন্ন হোটেল রেস্তোরা, মরাগাছের তল, নামাবাজার, শাহীজর্দ্দার মোড়, আলোয়াকুড়ি, পেট্রোল পাম্প মোড় ও ইউনিয়নের সিবের বাজার, রতিরামপুর, পানবাজার, হরকলি, বেলবাড়ী, বিড়াবাড়ী সহ পাড়া মহল্লার মুদির দোকানে বইছে ভোটের হাওয়া।
পছন্দের প্রার্থীকে জেতানোর লক্ষ্যে সাফাই গাইতে গলা শুকিয়ে ফেলছেন কর্মী সমর্থকরা। এদিকে গতকাল রবিবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিবের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৩ শতাধিক উপকারভোগী দুস্থ মহিলাদের কাছে দোয়া আর্শিবাদ চেয়ে গনসংযোগ করেছেন স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন । উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান পদে ঢোল মার্কায় ভোট চান তিনি। জানাগেছে ২০ শে অক্টোবর হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সহ ৫জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন তার মার্কা ঢোল, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একরামুল হক তার মার্কা নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মফিজল ইসলাম তার মার্কা লাঙ্গল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী আবুল হোসেন তার মার্কা হাত পাখা ও সতন্ত্রপ্রার্থী শাহিনুর রহমান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.