সদরের ৩ ইউপি নির্বাচনে লাঙ্গলের সমর্থনে ছাত্র সমাজের কমিটি গঠন

রংপুর থেকে সামসুজ্জামান সুমন ঃ

আসন্ন ২০ শে অক্টোবর ২০২০ ইং রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর, ৩নং চন্দনপাট ও ৪নং সদ্যপুষ্করনী ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত ও লাঙ্গল মার্কার প্রার্থীর সমর্থনে বিজয়ের লক্ষ্যে জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা শাখার উদ্যোগে পৃথক ৩টি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির নেত্ববৃন্দরা হলেন হরিদেবপুর ইউনিয়নের সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান টিটু, আহ্বায়ক শ্রী নিখিল রায় ও সদস্য সচিব রেজাউল ইসলাম রানা । চন্দনপাট ইউনিয়নের সমন্বয়ক আসাদুজ্জামান মানিক আহ্বায়ক আরাফাত সানি ও সদস্য সচিব মাইদুল ইসলাম এবং সদ্যপুষ্করনী ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন কবীর ইমন, আহ্বায়ক মাশরুম রহমান কানন ও সদস্য সচিব আশিকুর রহমান আকাশ। উল্লেখ্য গত ৩’রা অক্টোবর জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান টিটু ও সদস্য সচিব গোলাম মোস্তফা উক্ত ৩ ইউপি নির্বাচনের কমিটি অনুমোদন করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.