- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


শামীম খান,ঝিনাইদহ প্রতিনিধিঃ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ শ্লোগান নিয়ে সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক মীর সুলতানুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ নেতা শাহাজাহান আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নেছার উদ্দীন, জহুরুল হক, মফিজ উদ্দীন, আবুল কালাম, সমাজসেবক ফারুক হোসেন, শিক্ষক আলমগীর কবির প্রমুখ। পরে বিদ্যালয় চত্ত¡রে দিনব্যাপী বিদ্যালয়ের ছাত্রীদের সমš^য়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.