- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ঘাটাইল(টাংগাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণিতে পড়ুয়া চার স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কাতরা বন এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে ঘাটাইল থানায় মেয়ের বাবা ৫-৭ অজ্ঞ্যাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। চার স্কুল ছাত্রী ঘাটাইল এ.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ২৬ জানুয়ারী রবিবার ঘাটাইলের স্কুলের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয় তারা। পরবর্তীতে চার স্কুল ছাত্রীসহ দুই বন্ধু মিলে ঝরকা বন এলাকায় বেড়াতে গেলে তাদেকে আটক করে দুস্কৃতীকারী। আটক রেখে পরিবারের কাছে মুক্তিপণ চান দূস্কৃতীকারীরা। মুক্তিপণ না পেয়ে জোরপূর্বক গণধর্ষণ করে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা। এক মেয়ের স্থানীয় নানীর বাড়ি গিয়ে আশ্রয় নেয় চার স্কুল ছাত্রীরা। পরবর্তীতে ঘাটাইল থানায় যোগাযোগ করে ঐদিন রাতে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। আজ সোমবার মেয়ের বাবা বাদী হয়ে ৫-৭ জনের বিরুদ্ধে আসামি করে ঘাটাইল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চার স্কুল ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে জানতে চাওয়া হলে ঘাটাইল থানার অফিসার ইনচার্স মো. মাকসুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশু অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিত চার স্কুল ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.