- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ আবুল হোসেন রানা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণাকালে নেতাকর্মীরা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাবেক সহ-স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক, বৃত্তের আটশনার ইউনিয়ন ছাত্রদল; তোশয়েল আহমেদ, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা; মেহেদী হাসান ও মিলন আহমেদ—দু’জনই ছাত্রনেতা।
প্রচারণায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.