ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদে মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

প্রিন্স এডওয়ার্ড মাংসাং
টাঙ্গাইলের মধুপুরে আজ (১২ জুলাই শনিবার) বিকাল তিনটায় সোহাগ হত্যার প্রতিবাদে মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি শিল্প বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো: এনামুল হকের সভাপতিত্বে ও মধুপুর শিল্প ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামানের
সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বণিক সমিতির সহ- সভাপতি আলহাজ্ব মো: জহিরুল ইসলাম মধু – তিনি বলেন দেশের মেরুদন্ড ব্যবসায়ীদের ওপর এরকম নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে, বণিক সমিতির সাধারণ সম্পাদক মিন্জু রহমান নান্নু – তিনি বলেন সোহাগের মতো আর কোনো ব্যবসায়ীকে যেন এমন পরিস্থিতির শিকার না হতে হয়, মধুপুর ব্যবসায়ীদের কাছে কোনো চাঁদাবাদ চাঁদা চাইতে আসলে তাদেরকে আটক রেখে প্রশাসনকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন, আরো বক্তব্য বাখেন সহ সাধারণ সম্পাদক হরমুজ আলী ফকির, শ্রী স্বপন কুমার সাহা, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হেসেন মনি, সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক আব্দুল সালাম, সদস্য শাকের আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.