- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম. আব্দুর রাজ্জাক:
টাঙ্গাইলের মধুপুরে হাসিল বিলকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদে স্থানীয় জমি মালিক ও বিএনপি গ্রুপের নেতাকর্মীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
শুক্রবার দুপুরে মধুপুর উপজেলা মির্জাবাড়ী বাজারে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, (বিএনপি)-কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীকে উদ্দেশ্য করে একটি মহল হাসিল বিল সংক্রান্ত বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে, বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও বলেন, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মধুপুর ধনবাড়ী উপজেলার সামাজিক উন্নয়ন,করে যাচ্ছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।
মানববন্ধনে অংশ নেওয়া হাসিল বিলেল জমি মালিকরা জানান, হাসিল বিল ঐতিহ্যবাহী একটি জলাশয়, যার মালিকানা ও ব্যবহার নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এসব নিয়ম লঙ্ঘন করে কোনো সংগঠন বা ব্যক্তি যদি নিজেদের স্বার্থে ভূমিকা রাখতে চায়, তবে তারা তার প্রতিবাদ করবেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় নেতারা প্রশাসনের কাছে দাবি জানান, এই ধরনের উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে, যাতে মধুপুরে হাসিল বিল এলাকা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। এসময় এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সমাজকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.