ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মো: জাহিদ সরকার,ধনবাড়ী,টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ (৫ জুলাই ২০২৫)উপজেলা ও পৌর বিএনপির উদ্যৌগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল পৌর বিএনপির সভাপতি এস,এম এ ছোবহান, সহ ছাত্রদল, যুবদল,শ্রমিকদল,মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল,সহ আরো উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন,বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং মোতাবেক আশা করছি আগামী ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচনের সকল দায়িত্ব নির্ভর করছে তারেক রহমানের উপর

নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে,সকলদলগুলো নির্বাচন চায়। বাংলাদেশ মানুষ নির্বাচন মুখী হয়ে বসে রয়েছে। নির্বাচন যত তারাতাড়ি হবে দেশের জনগনের জন্য মঙ্গল হবে।

উক্ত অনুষ্ঠানটি ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সঞ্চালনায় অনুষ্ঠানটি সুস্থ ও সুন্দরভাবে সমাপ্তি ঘোষণা করে থাকেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.