মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব: গণমাধ্যম জগতের নতুন দ্বার উন্মোচন

নিজস্ব প্রতিবেদক,টাংগাইল

সাংবাদিকতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার মহান উদ্দেশ্যে গঠিত হলো নতুন গণমাধ্যম সংগঠন — “মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব”। ২০২৫ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, যা মধুপুর ও ধনবাড়ী অঞ্চলের সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো। গত কাল বিকালে চা আং রি আং রেস্টুরেন্ট — পশ্চিশ মাইল, জলছত্র, মধুপুর পশ্চিশ মাইলের প্রাণকেন্দ্রে অবস্থিত চা আং রি আং এক স্বরচিত রেস্টুরেন্ট, যা তার বিনম্র সেবা ও মনোরম পরিবেশের জন্য বিখ্যাত।
বাঙালি আতিথেয়তায় ভরে ওঠা স্থানটিতে শান্তিপূর্ণ বৈঠকে আলোচনা করে নতুন গণমাধ্যম সংগঠন — “মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবে এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয় । পূর্ণাঙ্গ কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন স্বাধীন বাংলা টেলিভিশনের নির্বাহী পরিচালক,ও The Daily Black & White বিশেষ প্রতিনিধি, এস.এম. আব্দুর রাজ্জাক । সাধারণ সম্পাদক নির্বাচিত হন কে টিভি বাংলা,উত্তর টাংগাইল প্রতিনিধি, আবুল হোসেন আকাশ।

সংগঠনটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সমাজকর্মী, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, মধুপুর ও ধনবাড়ীর সংবাদকর্মীরা বহুদিন ধরেই দক্ষতার সাথে কাজ করে আসছেন। এই প্রেসক্লাব তাঁদের কাজকে আরও সংগঠিত, শক্তিশালী এবং প্রভাবশালী করে তুলবে।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, সৎ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা,সংবাদকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা. স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরা,প্রশিক্ষণ, কর্মশালা ও মিডিয়া সচেতনতা কার্যক্রম আয়োজন

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  এস.এম. আব্দুর রাজ্জাক,বলেন,“মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব শুধুই একটি সংগঠন নয়, এটি হবে সত্য ও ন্যায়ের জন্য সাংবাদিকতার অঙ্গীকার।”

এছাড়াও তিনি সকল গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতায় একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

এই নতুন প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা এবং পেশাগত মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত  সকল সংবাদকর্মী। মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আব্দুর রাজ্জাক , সিনিয়র সহসভাপতি প্রিন্স এডওয়ার্ড মাংসাং,সহসভাপতি, সহসভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ, যুগ্ন সাধারণ সম্পাদক, ফজলুর রহমান (স্বাধীন আজম),

সাংগঠনিক সম্পাদক রাম চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক আবুল হোসেন রানা, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ জাহিদ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সোহানা ইসলাম পাখি, ক্রীড়া সম্পাদক,রিপন মিয়া,কার্যকরী কমিটির সম্মানিত সদস্য কে.এম. তৈয়ব আলী হীরা,গাজী মুসা , হাফিজুর রহমান,মাসুদ রানা, ।

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.