- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মীর আলেয়া পারভীন ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা ও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সকল প্রকার পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ মোঃ বিল্লাল হোসেন।
এলাকাবাসী জানান, আব্দুল লতিফ দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ দুই নারীকে দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা নজরদারি করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারী আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করেন। তবে বিএনপির ওই নেতা সবার চোখ আড়াল করে সুকৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়রা আটক দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এবিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ রকিবুল ইসলাম মুঠোফোনে জানান দুই নীরকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.