উৎসব মুখর পরিবেশে ঘাটাইল ব্যবসায়ী সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মীর আলেয়া পারভীন ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ঘাটাইল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ৮টি বুথে ভোটগ্রহণ চলে।
এতে ১১ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬১২ জন ৮টি বুথে ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচত করবেন। ইতিমধ্যে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান
নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি ব্যাপক স্বেচ্ছাসেবকগন সকাল থেকে দায়িত্ব পালন করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.