- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকের পাশাপাশি হাজার হাজার কৃষাণি অংশ নেন। এসময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত হালের গরু, লাঙ্গল-জোয়াল, ডাকি, কুলা, হাপট সহ বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে আসতে থাকে।
রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১২টায়, ঝাওয়াইল মহারানী হেমন্তকুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি)।
প্রধান বক্তা ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল ইসলাম সুজা, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোকলেছুর রহমান মোকলেছ, তথ্য-গবেষণা সম্পাদক মুক্তার হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা জাসাস এর সভাপতি শাহনুর আহমেদ সোহাগসহ ঝাওয়াইল, হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু ।
সমাবেশে উপস্থিত কৃষকগণ, সারের দাম অর্ধেকে নামিয়ে আনা, বিনাসুদে কৃষি ঋণ বিতরণ ও কৃষি খাতে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের একাউন্টে প্রদানের দাবি জানান।
এসময় বিএনপি নেতারা বলেন কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.