- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ “বৈষম্যহীন বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ “- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ ২০২৪-২০২৫ অর্থবছর এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরিষাবাড়ী সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিকতায় উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল আজিজ, সরিষাবাড়ী অনার্স কলেজের সাবেক প্রভাষক সাংবাদিক সোলায়মান হোসেন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন ও মিল মালিক লাঞ্জু মিয়াসহ আরো অনেকে।
এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিসূল ইসলাম জানান, ২০২৪-২০২৫ অভ্যন্তরীণ চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা হচ্ছে ধান এক হাজার ১৪ মেট্রিক টন যার প্রতি কেজি ধানের মুল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা এবং চাল ৬শত ৭৪ মেট্রিক টন যার প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা হারে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
প্রতি কৃষক ৩ মেট্রিক টন ধান দিতে পারবে গুদামে। ধান-চাল সংগ্রহ অভিযান শুরু ২৬ ডিসেম্বর ২০২৪ শুরু হয়ে পুরো মৌসুম চলমান থাকবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.