- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে বিশ্ব ইজতেমার জোবায়ের পন্থীরা। এসময় ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সাংবাদিকদের ওপর হামলা করে তারা।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তারা অবস্থান শুরু করে যা এখনো চলছে।
টাঙ্গাইল মারকাজের আমির মাওলানা আব্দুল হাই বলেন, আমরা টঙ্গীতে ইজতেমার মাঠে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এসেছিলাম। আমাদের কথার গুরুত্ব না দিয়ে তারা চলে যায়। যার ফলে আমরা তাদের শাস্তি ও যারা ইজতেমার মাঠে হামলা করেছিলো তাদের শাস্তির আওতায় আনার জন্য দাবি ও অবস্থান কর্মসূচি করছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ছেড়ে যাব না।
এসময় ডিবিসি নিউজে লাইভ চলাকালীন ডিবিসি নিউজের রিপার্টার সোহেল তালুকদার ও ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমানের ওপর হামলা করে তারা, এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জলের ওপরেও হামলা করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জোবায়ের পন্থী হাফেজ মাওলানা আব্দুর রহমান, মওলানা ইলিয়াস হাকীম, মওলানা তালহাসহ জেলার বিভিন্ন জোবায়েরপন্থী মুসুল্লিরা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.