- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক:
টাংগাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাইদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান যোগদানের পর ধনবাড়ী উপজেলার সকল স্তরের মানুষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভরণ করে নেন। তারাও ধনবাড়ী উপজেলার সকল স্তরের মানুষদের সাধরে গ্রহণ করে কাছের মানুষ হিসাবে কাজ করার অঙ্গিকার করেন ধনবাড়ী উপজেলা বাসীর সেবক হিসাবে। যে কথা সেই কাজ।
ধনবাড়ী উপজেলার সকল স্তরের মানুষের জন্য তাদের দরজা সবসময় খোলা। ইতি মধ্যে দুই অফিসার মানুষেন কাছা কাছি গিয়ে কাজ শুরু করেছেন। তার অংশ হিসাবে প্রশংসা কুড়ালেন ১০৬ বছরের বয়সে মোছা: সহিতন বেওয়ার বয়স্ক ভাতা প্রাপ্তি ও পুনর্বাসনের জন্য।
বাকীটা তার লেখা থেকে ,১০৬ বছর বয়সে মোছা: সহিতন বেও
য়ার বয়স্ক ভাতা প্রাপ্তি ও পুনর্বাসনের গল্প।। ইউএনও হিসেবে যোগদানের দিনই জনৈক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেখতে পেলাম মোছা: সহিতন বেওয়া ১০৬ বয়সেও বয়স্ক ভাতা পাননি। আগে ভিক্ষাবৃত্তি করলেও এখন বয়সের ভারে ন্যূহ। তৎক্ষনাৎ উপজেলা সমাজসেবা অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) দায়িত্ব দিলাম তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার।
ঘটনার সত্যতা মেলায় আজ তাকে দুটি ছাগলসহ এক
টি আধাপাকা টিনের ঘর এবং ব্যবহার্য অন্যান্য সামগ্রী দিয়ে পুনর্বাসন করা হয়। এছাড়া এখন থেকে মাসিক বয়স্কভাতা পাবেন তিনি। উপজেলা প্রশাসন সবসময় প্রকৃত উপকারভোগীর নিকট সরকারের সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন। উপজেলা প্রশাসনের এমন অন্যরকম কাজ কে স্বাগতম জানান ধনবাড়ী উপজেলার সকল স্তরের মানুষ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.