আসাদ সভাপতি, রাসেল সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ গোপালপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন-বাংলাদেশ (ডিকেআইবি), গোপালপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২৬ অক্টোবর শনিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপ-সহকারি কৃষি অফিসার মো. আসাদুজ্জামান সভাপতি ও উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপ-সহকারি কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম খান সিনিয়র সভাপতি, মো. আনোয়ার হোসেন সহ-সভাপতি, মো. মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, মো. রাকিবুজ্জামান সাংগঠনিক সম্পাদক, মো. নূরুল ইসলাম অর্থ সম্পাদক, মো. ইলিয়াস হোসাইন দপ্তর সম্পাদক, মো. রুহুল আমিন প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক, মাহমুদা চৌধুরী সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক, মো. রকিবুল হাসান সম্মানিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ আব্দুল হালিম স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে জানা যায়।
প্রসঙ্গত,আগামী ২ নভেম্বর সংগঠনটির জেলা, মহানগর, অঞ্চল ও কেন্দ্রীয় কমিটির ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.