- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু ও অভিভাবকদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা, কুইজ ,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে অবস্থিত অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রে দিনব্যাপী এসবের আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদল। এতে সরিষাবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের পরিচালনা পর্ষদের সদস্য শেখ হোসেন জামান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের সদস্য সাইফুল ইসলাম ভূঁইয়া , বিশিষ্ট নাট্যকার ফজলুল হক আকাশ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন রাব্বী, লাইব্রেরিয়ান আব্দুর রব (বকুল দা) প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের প্রধান নির্বাহী অফিসার আশিকুল আলম।
এসময় বক্তারা গ্রাম পর্যায়ে পাঠাগার স্থাপন করে শিশুদের মেধা বিকাশে সহায়তা করার আহ্বান জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.