সরিষাবাড়ীর নিবন্ধিত ৭’শ ৯৫ জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

স্টাফ রিপোটার : ইলিশ মাছের প্রজনন মৌসুমে ‘‘মা ইলিশ’’ সংরক্ষনে সরিষাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের নিবন্ধিত ৭’শ ৯৫ জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ । বৃহস্পতিবার (২৪অক্টোবর) উপজেলার পোগলদিঘা,ভাটারা, কামরাবাদ ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
৩টি ইউনিয়ন পরিষদের চাল বিতরনের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ। ট্যাগ অফিসার হিসেবে পোগলদিঘা ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য মোবারক হোসেন, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান সহ সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ জানান, ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ,বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষনা করেছেন সরকার। এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” ও ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য তাদের পূর্নবাসন হিসেবে পোগলদিঘা’র ৩৭৫জন,ডোয়াইল-২১২ জন, ভাটারা-৮৬ জন এবং কামরাবাদ ইউনিয়নে ১২২ জন জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে বিষেশ ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। তিনি সকলের নিকট “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” এর কার্যক্রম সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.