- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রাজবাড়ীতে স্বামীকে স্ত্রীর মনের মত না হওয়ায় রাগ করে বাবার বাড়িতে চলে গিয়ে স্বামীর সাথে যোগাযোগ না করাসহ পছন্দ না করায় অনুরাগে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী মামুন বিশ্বাস। বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরডাঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মামুন বিশ্বাস (২৬)। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর ডাঙ্গিপাড়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে, মামুন বিশ্বাসের স্ত্রী চার মাস পূর্বে বাবার বাড়িতে চলে যায়। বাবারবাড়িতে চলে যাওয়ার পর স্বামীর সাথে কোন যোগাযোগ রাখে না এবং স্বামীকে পছন্দ না করা কথা সাফ জানিয়ে দেয়। এতে মামুন তার বন্ধুদের অপবাদ সইতে না পেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.