রাজশাহী মেডিকেলে করোনায় এক, উপসর্গে তিন মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিনজনের।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩৬ জন, করোনায় আক্রান্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৭টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা ধরা পড়ে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.