- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। কে কোন দলের সেটা বিবেচনা করার কোন সুযোগ নেই।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাগুরায় নির্বাচনী সংঘাতের ঘটনায় তিনি বলেন, এটি নিন্দনীয় ঘটনা। নির্বাচনে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সর্তক থেকে কাজ করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.