তল্লাশির পর শাহরুখের বাড়িতে যা পেলেন এনসিবি কর্তারা

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জেল খাটছেন। ১৯ দিন আগে তাকে গ্রেফতার করেছিল এনসিবি। দফায় দফায় জামিনের আবেদন করেও ছেলেকে মুক্ত করতে পারছেন না কিং খান। তাই বৃহস্পতিবার নিজেই ছুটে যান জেলে। মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর।

কিন্তু এরই ফাঁকে তার বাড়িতে হানা দেয় এনসিবি। এই ঘটনাকে সহজভাবে দেখছে না সাধারণ মানুষ। নানা রকম প্রশ্ন উঠছে ঘটনাটি ঘিরে। শাহরুখের পুত্রের মাদককাণ্ডে বাড়ি ‘মান্নাত’-এ অভিযান চালিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার দুপুরের আগে ছয় সদস্যের একটি দল শাহরুখ খানের বাড়িতে প্রবেশ করে। মান্নাতের ভেতরে মাত্র ১৫ মিনিট ছিলেন এনসিবি কর্মকর্তারা। এরপরই বেরিয়ে যান।

বের হয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবির কর্মকর্তারা। তাদের কাছে জানতে চাওয়া হয়, কী উদ্দেশ্যে মান্নাতে গিয়েছেন তারা। জবাবে এনসিবির এক কর্মকর্তা বলেন, তদন্ত চলছে। এনসিবি যখন কোনো ব্যক্তির বাড়িতে যায়, তার অর্থ এটা নয় যে, তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.