- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদরের চর হাসাদিয়া গ্রামে পরিবারের সবাইকে চেতনানাশক মেশানো দই খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মামাতো ভাই জাকারিয়ার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে আলামত সংগ্রহ করার পাশাপাশি নির্যাতিতার প্রাথমিক সাক্ষগ্রহণ করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক জাকারিয়া।
জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে চারটি দই নিয়ে ওই কিশোরী, তার ছোট বোন ও তাদের নানিকে খেতে দেন জাকারিয়া। দই খাওয়ার পরপরই একে একে সবাই অচেতন হয়ে পড়েন। এ সময় অচেতন কিশোরীকে ধর্ষণ করে জাকারিয়া পালিয়ে যান।
ভুক্তভোগী কিশোরী জানান, অচেতন হওয়ার আগে জাকারিয়াকে বিবস্ত্র অবস্থায় ঘরে দেখেন তিনি। এরপর আর কিছু মনে নেই তার। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা উদ্ধার করার পর সারা শরীরে ব্যথা অনুভব হয়। এদিকে, ধর্ষণের উদ্দেশ্যেই কিশোরীর ছোট বোন ও তার নানিকে অজ্ঞান করা হয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীর। জড়িতদের কঠোর শাস্তি চান তারা।
কোতোয়ালি থানার পরিদর্শক ও ধর্ষণ প্রতিরোধ টিমের প্রধান মুশফিকুর রহমান বলেন, আমরা ভুক্তভোগী কিশোরীর পরনের পোশাক নিয়ে যাচ্ছি। ধর্ষণ সংক্রান্ত বিষয় আছে কিনা তা পরীক্ষার মাধ্যমে দেখা হবে। স্থানীয়রা জানায়, মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যান। পরে দুই বোনের আশ্রয় হয় নানির কাছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.