দুর্গাপূজার ছুটি ১ দিনের পরিবর্তে চারদিন করার দাবি

আবু জাফর

শারদীয় দুর্গাপূজায় চারদিনের সরকারি ছুটি ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। বুধবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। এতে বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে শ্যামল কুমার পালিত বলেন, এবার চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় ১ হাজার ৫১০টি ও ব্যক্তিগত ৩১৫টিসহ মোট ১ হাজার ৮২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। পাঁচদিনের এই দুর্গোৎসবই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। অথচ এতবড় উৎসবে সরকারি ছুটি কেবল একদিন। এ কারণে হিন্দু ধর্মাবলম্বীরা পূজার পুরো সময়টুকু নিজেদের মনের মতো করে উদযাপন করতে পারেন না। তাই সরকারি ছুটি বাড়িয়ে চারদিন করা হলে তা সবার জন্য অনেক সুখকর হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.