- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

শাহাদাত হোসেন রাকিব
এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এ ঘটনা চরম বর্বরতা। এ ঘটনায় দুইজন বাদে সবাইকে গ্রেফতার করা হয়েছে। খুব শিগগিরই আমরা অপরাধীদের আইনের মুখোমুখি করবো।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ঘটনায় নিরাপত্তাবাহিনী কোনো ধরনের গাফিলতি দেখায়নি। আর দেশে বিচারহীনতার কোনো সংস্কৃতি নেই।
সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপচাপ বসে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, একের পর এক অপরাধীদের বিচার হচ্ছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.