- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা বিক্রি হচ্ছিল রাজধানীর কারওয়ান বাজারে। শুক্রবার সকালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র উঠে আসে। এসময় ৫ জনকে আটক করা হয়।
সকালে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে ভেজাল বিরোধী অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।
সারওয়ার আলম জানান, ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, মাছ ব্যবসায়ীরা মাছের রং উজ্জ্বল রাখতে নিষিদ্ধ রং ও জেল মাখিয়ে রাখেন।
অভিযানের সময় মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটক ৫ জনকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.