- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ-পুলিশের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্গাবাড়ি, রামেরগাও গ্রামে এই অভিযান চলে। এই ঘটনায় একজনকে আটক করেছে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুইটি ফ্যাক্টরি ও দুইটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২০ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এখনো জালের পরিমাণ নির্ণয় করা যায়নি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.