- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম হোসেন, শেরপুর (বগুড়া) থেকে:
বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৗশলী মোঃ মাহবুবুর রহমান।
জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো এবং এসব এলাকার রোপা আউশ, মাশকলাই, মরিচ, স্থানীয় জাতের গাঞ্জিয়া ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি কমে গিয়ে আবার বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে বিপদ সীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টার হিসেব অনুযায়ী নদীর পানি ১৬.৮১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বাঙ্গালী নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। বর্তমানে এ নদীতেও পানি বেড়ে বিপদসীমার ২ দশমিক ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর পানি কমতে শুরু করে আবারও ২৩ সেন্টিমিটার বেড়েছে। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার হিসেব অনুযায়ী যমুনা নদীর পানির স্তর ছিলো ১৬ দশমিক ৭৩ সেন্টিমিটার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.