দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০৬, মৃত ৩৬

নিজস্ব প্রতিবেদন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৯ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনের।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.