- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আব্দুর রউফ, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা সদরের এক বাড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণ ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো তাদের নাম, ঠিকানা ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। চট্রগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে বলপাইয়্যে আদাম গ্রামের বিন্দু লাল চাকমার বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় প্রায় সমবয়সী ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (২৬) কে হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে গণধর্ষণ করেছে। এসময় তারা কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্নালঙ্কার, মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী নারী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি এখন সুস্থ আছন বলে জানিয়েছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার পূর্ণ জীবন চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশিদ জানান, আমরা চট্রগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছি। চট্রগ্রামে এখনো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সবাইকে গ্রেফতার করতে সক্ষম হব এবং অভিযান শেষে আপনাদের বিস্তারিত জানানো হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.