- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে রৌমারী থানার পুলিশ।
রবিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ঐ সড়কে টহলরত পুলিশের দল ব্রিজের পাশে পোটলা দেখতে পায়।সন্দেহ হলে পোটলাটি উদ্ধার করে খুললে তার মধ্য থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তলটি বেরিয়ে আসে ।
এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন।
এদিকে ব্রীজে পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ায় ঐ এলাকায় মানুষজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এবং স্থানীয়রা রাতের বেলায় পুলিশের টহল বাড়ানোর জন্য অনুরোধ জানান প্রশাসনের কাছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.