- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস :
বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন সোনালী সংসদ এর প্রচার-সম্পাদক পদে সাংবাদিক সেলিম রেজা কে নির্বাচিত করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর রাত্রি ১০ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়া খানপুর ইউনিয়ন সোনালী সংসদ এর গ্রæপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার নিয়ে ব্যাপক কাজ করার প্রত্যয়ে খানপুর ইউনিয়নের প্রায় ৩ শত যুবকদের নিয়ে একটি প্লাটফর্ম গত ৩০ মার্চ ২০২০ সালে গড়ে ওঠে খানপুর ইউনিয়ন সোনালী সংসদ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এলাকার সাধারণ জনগনকে করোনাকালীন বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করে।
এলাকার কতিপয় প্রতিষ্ঠিত যুবকদের আন্তরিক প্রচেষ্টায় খানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকদের অনলাইন ডিসকাশনের মাধ্যমে খানপুর ইউনিয়ন সোনালী সংসদকে একটি সাংগঠনিক কাঠামোতে নিয়ে এসেছে এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রমকে গতিশীল করার জন্য। ১০ সেপ্টেম্বর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি গঠনতন্ত্র প্রনয়নসহ ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা, এলাকার সাধারণ জনগণকে বিভিন্ন সেবার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করবে।
সাংবাদিক সেলিম রেজা খানপুর ইউনিয়ন সোনালী সংসদ এর প্রচার-সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার, দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
বগুড়া অফিস
০১৭২২-৯৩১০৪৮

Comments are closed, but trackbacks and pingbacks are open.