- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ধুনট রোড রণবীরবালা-ফুলবাড়ি বাজার রাস্তাটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যেন দেখার কেউ নেই। জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদে ওই রাস্তায় চলাচল করছেন আঠার-বিশটি গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়রা জানায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক সড়ক দূর্ঘটনা।
ছোট ফুলবাড়ি গ্রামের কৃষি জমিতে ফসল উৎপাদনে স্বনির্ভরতা লক্ষ্য অর্জনের প্লান্ট গুলো প্রায় একযুগ আগে সরেজমিনে মাঠ পর্যায়ে দেখতে যান মার্কিন রাষ্ট্রদুত হুয়া-দু। ওই সময় শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোটফুলবাড়ি গ্রামের মাটির রাস্তায় আসেন তারা। এরপর গ্রামবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি বগুড়া জেলা প্রশাসনকে ওই রাস্তাটি পাঁকা করনের জন্য অনুরোধ করেন। তৎকালীন বগুড়া প্রশাসক এর নির্দেশে মাত্র আধা কিলোমিটার রাস্তা পাঁকা করন করা হয়।
এরপর আবারও সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আরোও দেড় কিলোমিটার সহ মোট দুই কিলোমিটার রাস্তার কাজ করা হয়। বর্তমানে গোটা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে রণবীরবালা গ্রামে রাস্তার শুরুতে একটি বৃহৎ গর্তের সৃষ্টি হওয়ায় যে কোন সময় মারাত্মক সড়ক দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
সেখানে রাস্তাটি ভেঙ্গে প্রায় ৬/৭ফুট খাদের সৃষ্টি হওয়ায় গত এক সপ্তাহ যাবত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ আছে। এরপর স্থানীয় লোকজন কয়েকটি বালির বস্তা দিয়ে পথচারী ও রিক্সা যাতায়াতের ব্যবস্থা করলেও অসুস্থ রোগী সহ সকলকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও রাস্তাটির মাঝে ছোট ফুলবাড়ি ইয়াকুব মোড়, মসজিদের উত্তর মোড়, করতোয়া নদীর পূর্বধারে শ^শান মোড়, ফুলবাড়ি দহপাড়া মোড় সহ প্রায় পনেরটি স্থানে রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
শুক্রবার এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে গাড়িদহ ইউপি চেয়ারম্যান মো. দবির উদ্দিন রাস্তাটি পরির্দশন করে জানান, গত দশ সেপ্টেন্বর শেরপুর উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভায় ওই রাস্তার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। রাস্তাটি সংস্কার করতে মোটা অংকের টাকার প্রয়োজন। তাই প্রাথমিক ভাবে রাবিস দিয়ে অস্থায়ী মেরামত করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.