- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মুহাম্মদ সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন।
বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানির সংকট নিরসনে ৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে করে উপজেলা সদরের প্রায় অর্ধলাখ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে।
এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে নয়াপাড়া রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ ৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের উদ্বোধন করেন।
এর পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় যোগ দেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.