গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ রংপুর বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান রংপুর বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে। বিভাগের ৬০ থানার মাঝে এপ্রিল মাসের কর্মদক্ষতার জন্য তাকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। মঙ্গলবার রংপুর রেঞ্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। এই নিয়ে পঞ্চম বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন একেএম মেহেদী হাসান। ভিডিও কনফারেন্সির মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। বিভাগের ৮ জেলার পুলিশ সুপারগণ এই সভায় অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান নিজেই এই তথ্য নিশ্চিত করেন। এছাড়াও গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিক মার্চ মাসের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে।

একেএম মেহেদী হাসান এই নিয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে তৃতীয় বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। এছাড়াও গাইবান্ধা সদর ও ঠাকুরগাঁওয়ে একবার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এএসআই শওকত এবার নিয়ে ১৬ বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.