- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে প্রেমের টানে ৫ শ্রেণীর ছাত্রী দুই স্ত্রীর স্বামীর হাত ধরে উধাও হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের ছোনকা গ্রামে। এ ব্যাপারে শেরপুর থানায় (১৫ জুন) সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ জুন রাত্রিতে ছোনকা গ্রামের কদম আলীর মেয়ে গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার প্রেমের টানে দড়ি হাসড়া গ্রামের মোখলেছ উদ্দিনের ছেলে হাসান (৪০) দুটি স্ত্রী রেখে ৫ শ্রেণীর ছাত্রী সাথী আক্তারকে নিয়ে উধাও হয়েছে। এই প্রেমের কাহিনী নিয়ে এলাকার মানুষের মধ্যে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে নানা কৌতুহল।
এ বিষয়ে সাথী আক্তারের বাবা জানান, তার মেয়ে নাবালিকা বয়স মাত্র ১২ বছর। আর ছেলে হাসানের বয়স ৪০ বছর এবং তার দুটি স্ত্রী আছে। সে আমার না বালিকা মেয়েকে ফুসলে নিয়ে গেছে। খুঁজে না পেয়ে শেরপুর থানায় ১৫ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, হাসান দুশ্চরিত্রের তার দুটি স্ত্রী আছে। তার চরিত্র খারাপ হওয়ার কারণে তাকে কেউ বাসার ভিতরে যেত দিত না। কিন্তু সাথীদের আত্মীয়তা হওয়ার সুযোগে হাসান বাড়ী আসা যাওয়া করত। এই সুত্র ধরে সাথীর সঙ্গে হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উছে।
সাথী ছোট মানুষ কোন কিছু না বুঝে তার সঙ্গে প্রেম করলে সে নাবালিকা মেয়েকে ফুসলে ফাসলে নিয়ে উধাও হয়েছে। এ বিষয়ে শেরপুর থানার এস আই সিয়াম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অতিদ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.