- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে নাটিয়াপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো ফেলে যাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। মৃত চেতন চন্দ্র দাস ছিলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আমজানী গ্রামের নকুল চন্দ্র দাসের ছেলে।
দেলদুয়ার থানা পুলিশ জানায়, ঢাকা এযারপোর্ট এলাকায় চেতন রিকশা চালাতেন। ছয়-সাত দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। রবিবার রাতে তিনি মারা যান।
লাশ এলাকায় সৎকার করতে বাধা প্রাপ্ত হবে ভেবে বাবা নকুল চন্দ্র দাস ও বড় ভাই অতুল চন্দ্র দাস রাতের কোনো এক সময় পলিথিনে মুড়িয়ে লাশ ফেলে যান দেলদুয়ার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ার ডুবাইল নামক স্থানে।
খবর পেয়ে রবিবার সকালেই দেলদুয়ার থানা পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে টাঙ্গাইল সিআইডি ক্রাইমসিন টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, মৃত ব্যক্তি করোনা রোগী ছিলেন। বাবা ও বড় ভাই লাশ এলাকায় না নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাসির গ্লাস কোম্পানির দক্ষিণ পাশে ডুবাইল এলাকায় ফেলে যায়। ময়নাতদন্ত শেষে মৃতের কাকা পূন্য চন্দ্রের নিকট লাশ হস্তান্তর করা হয় এবং দাহ করতে খরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.