- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বিনোদন
জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক ও সঙ্গীতশিল্পী ঈশিতা তার ছেলে যাভীরের সঙ্গে নতুন একটি গান গেয়েছেন । কিংবদন্তি সঙ্গীতকার লাকী আখন্দের সৃষ্ট কালজয়ী গান ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটিতে দ্বৈতভাবে গেইয়েছেন মা-ছেলে ।
ঈশিতা ও যাভীরের কণ্ঠে ‘আবার এলো যে সন্ধ্যা’ প্রকাশ করেছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ উন্মুক্ত করা হয় গানটি ।
ঈশিতা ও তার ছেলের জন্য ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের নতুন সঙ্গীতায়োজন করেছেন মেহেদী । এর ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ । ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর ।
গানটি নিয়ে ঈশিতা বলেন, যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার । তাই দুজন মিলে গানটি করা। এই গানটি আমাদের দুজনেরই খুব প্রিয় । মজা-আনন্দে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.