- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রিমান্ডে আনতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্রাট ‘অসুস্থ’ হওয়ায় তাকে রিমান্ডে আনা যায়নি বলে জানা গেছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে রোববার (২৪ নভেম্বর) থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল দুদকের।
জানা গেছে, কাশিমপুর কারাগারে থাকা সম্রাট শনিবার রাতে অসুস্থ বোধ করায় তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে কারাগারে ফেরত যাওয়ার পর সম্রাটকে দুদকে আনা হবে।
কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান বলেন, সম্রাটের হার্টের সমস্যা দেখা দিলে গতকাল রাতে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, সম্রাটের ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ওই মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.