শেরপুরে আমইন ফুটবল ফাইনাল প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত

 

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ বগুড়ার শেরপুর উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে আমইন ফুটবল আসর ফাইনাল প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই নভেম্বর (শনিবার) বিকালে আমইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উচরং একাদশ বনাম শাহনগর একাদশ দলের মধ্যে এই ফাইনাল ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ ফুটবল প্রতিযোগীতায় বিজয়ী দলকে পুরস্কার হিসাবে ১টি খাসি ও রানার্স আপ দলকে ১টি এলইডি মনিটর প্রদান করা হয়।

এসময় দোস্ত মোহাম্মদ এর সভাপতিত্বে ও শেরপুর আইডিয়াল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ এর তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ গাজিউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোবারক আলী, ইয়াছিন আলী, তছির উদ্দিন হাজী, আব্দুস সাত্তার, খয়বর হোসেন, ইদা প্রামাণিক, ফজর আলী, সৈয়দ আলী, শাহাজাহান, রইস উদ্দিন, সোলেমান আলী, আফজাল হোসেন, ইয়াছিন মাষ্টার, দুলাল মিয়া, বিলায়েত খাঁ, ফরমান আলী, আব্দুস ছাত্তার, তোজা মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল মেম্বার, মন্টু মিয়া, আহম্মেদ আলী, শ্রী রামপদ, পিয়ার উদ্দিন, মমতাজ আলী সহ দূর-দূরান্ত থেকে আগত দর্শকবৃন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.