- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় পৌর অবকাঠামো উন্নয়নদর বরাদ্দ থেকে ৬ নং ওয়ার্ডে ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে এ কাজ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস ছালাম।
অত্র এলাকার জনগনের চলাচলের সুবিধার্থে এ ব্রীজ নির্মানের উদ্দ্যেগ নেয়া হয়। এ সময় অন্যদের কাউন্সিলর মো. মানিক মিয়া, মো. মশিউজ্জামান বাদল, সাংবাদিক তোবারক হোসেন খোকন সহ পৌর কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
উদ্বোধন পুর্ব আলোচনায় মেয়র বলেন, দুর্গাপুর পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়নে ক্রমান্বয়ে সকল কাজই করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা সহ অন্যান্য কাজের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা পেলে পৌর বাসষ্ট্যান্ড, পৌর সুপার মার্কেট নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কাজের প্রকল্প হাতে নেয়া হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.