- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ইতোমধ্যে তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে।
সম্প্রতি তানহা নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ইয়েস ম্যাডাম’। ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব।
ছবিটি টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানার থেকে নির্মিত হবে। এটি হবে এ প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় ছবি। এতে তিন নায়ক ও তিন নায়িকা থাকবে বলে প্রযোজক মো: মিটু সিকদার জানান। খুব শীগগিরই মহরতের মাধ্যমে বাকি অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
নতুন ছবি প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, এটি ভালো গল্পের ছবি হবে বলে আশা রাখছি। বর্তমান যে ছবিগুলো হচ্ছে, তার চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটের ছবি এটি। আসলে ভালো একটি চিত্রনাট্য পেয়েছি। গল্প ভালো লেগেছে। যার কারণে এই ছবিতে কাজ করছি। কাজ শুরুর আগেই বলতে পারি, ভালো একটি চলচ্চিত্র হবে ‘ইয়েস ম্যাডাম। এটি ছাড়াও নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি খুব শীঘ্রই জানাবো।
এদিকে নিমাণার্ধীন রয়েছে তানহা অভিনীত রয়েল খান পরিচালিত ‘রেড রোজ’।

Comments are closed, but trackbacks and pingbacks are open.