- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ
বগুড়ার শেরপুরে গত ১১ই নভেম্বর (সোমবার) বিকাল ৪টার দিকে শেরপুর থানা পুলিশের আয়োজনে ও বগুড়া জেলা পুলিশ সুপার (বিপিএম-বার) মোঃ আলী আশরাফ ভূঁঞার উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় নতুন সড়ক পরিবহন আইনের আওতায় চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার (বিপিএম-বার) মোঃ আলী আশরাফ ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীর, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুলবুল ইসলাম, শেরপুর ট্রাফিক পুলিশ ফাঁড়ির টিআই জাহিদ হোসেন, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-অর-রশিদ, সার্জেন্ট ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, মঞ্জুরে মাওলা, এসআই আতোয়ার প্রমুখ।
এসময় বগুড়া জেলা পুলিশ সুপার (বিপিএম-বার) মোঃ আলী আশরাফ ভূঁঞা চালক ও হেলপারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো, ঘুমঘুম চোখে গাড়ি না চালানোসহ বিভিন্ন বিষয় মেনে চলার জন্য তাদের আহ্বান জানান।
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র প্রয়াত কেন্দ্রীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হক এর দ্বিতীয় মৃত্যু দিবসে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ নভেম্বর বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার অয়োজনে সকাল ১১ টায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফেরাম কার্যালয়ে বাসদ উপজেলা শাখার আহবায়ক গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও বাসদ সাধারণ সম্পাদক কমরেড কালামানিক দেব’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শামীম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু, রিপোর্টার্স ফোরাম সহ-সভাপতি নুর আলম আকন্দ, সাধারণ সম্পাদক বি.কম শিখা দত্ত, বাসদ নেত্রী মুশিদা আক্তার সুইটি, সাংবাদিক রফিকুল ইসলাম মন্ডল, আব্দুস সোবহান, মিজানুর রহমান, সাইদুল ইসলাম প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.