- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
লবণের দাম নিয়ে গুজব রটনা ও অধিক দামে বিক্রির অভিযোগে মুন্সীগঞ্জ বাজার থেকে ১৪জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। এরমধ্যে ১৩জন ব্যবসায়ী ও একজন ক্রেতা রয়েছেন।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ১৭বস্তা লবণ জব্দ করা হয়েছে। প্রতিবস্তায় রয়েছে ২৫পেকেট লবণ।
সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান টাইমসকে জানান, অতিরিক্ত দামে লবণ বিক্রি করার ১৩জন বিক্রেতা ও গুজব রটনায় একজন ক্রেতাকে আটক করা হয়েছে।
অপরদিকে বিকালে সদর উপজেলার মুক্তারপুর এলাকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে লবণের দাম বৃদ্ধির ঘটনায় দুই দোকানিকে ১৩হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.