- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে। এবার আসল দ্বিতীয় সুখবর, তামিম হলেন মেয়ের বাবা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানিয়েছেন তামিম ইকবাল।
কোনো লিখিত বার্তা না দিলেও একটি ছবি পোস্ট করেছেন তামিম। যে ছবিতে লেখা, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’ মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।
এর আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফরে যাননি তামিম। সে সময় নিজের ফেসবুকে এ নিয়ে কথাও বলেছিলেন দেশসেরা ওপেনার। ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে (ভারত) খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’
উল্লেখ্য, ২০১৩ সালে আগ্রাবাদের মোহাম্মদ ইয়াছিন ও মমতাজ বেগমের ছোট মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন তামিম। স্কুলজীবনেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছরের লম্বা সম্পর্ক ২০১৩ সালের ২২ জুন পরিণয়ে রূপ পায়। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিম-আয়েশা। বেশ ধুমধাম করেই চট্টগ্রামে হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.