- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
‘অ্যাটাক’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা জন আব্রাহাম। এখানে তার বিপরীতে অভিনয় করবেন শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। নতুন খবর, এই দুই তারকার পাশাপাশি ‘অ্যাটাক’-এ বলিউড ও দক্ষিণী তারকা রাকুল প্রীত সিংও চুক্তিবদ্ধ হয়েছেন।
বলিউড সূত্রে খবর, ছবির দুই নায়িকা জ্যাকলিন ও রাকুল প্রীত সিংকে দারুণ শক্তিশালী চরিত্রে দেখা যাবে। মোহনীয় রূপের পাশাপাশি তাদের দুজনের থাকবে অনেক স্টান্টস করার সম্ভাবনাও। রাকুল প্রীত ইতোমধ্যে এই ছবিতে অভিনয়ের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন।
‘অ্যাটাক’-এর শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাস থেকে। চলতি বছরের শুরুতে জন আব্রাহাম এই ছবিটি করার ঘোষণা দিয়েছিলেন। কারণ এর প্রযোজকও তিনি। আর পরিচালনা করবেন লক্ষ্য রাজ আনন্দ। নতুন এ ছবিটি অ্যাকশন থ্রিলার ঘরানার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.