- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ
বগুড়ার শেরপুরে “উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার” পক্ষ থেকে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৮ই অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় “উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার” নিজস্ব কার্যালয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক বাউল গানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে “উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার” সাধারণ সম্পাদক মোঃ রবিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন “উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার” সভাপতি মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই “উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার” নেতৃবৃন্দ ও সকল সদস্যদের পক্ষ হতে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” উপজেলা কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোত্তালিব সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছোলায়মান আলী বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সনাতন সরকার, প্রচার সম্পাদক মোঃ সেলিম রেজা, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ মামুন সরকার, সদস্য মোঃ মোনারুল ইসলাম সাইদ, মোঃ নাজমুল হাসান লাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ রিলেশন হাবিব রেজা, মোঃ রকি আহম্মেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.