- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিনিধি
সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর পত্নীতলায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর ঈদগাহ মাঠের একটি আম গাছ থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার গুপিনগর গ্রামের সুধীর হেমরম এর ছেলে জয় হেমরম (১৬) ও একই গ্রামের ফ্রান্সিস মুর্মু’র মেয়ে কাজলী মুর্মু (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, জয় ও কাজলী মূর্ম একই পাড়ায় বসবাস করত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু কোনো পরিবারই তাদের এ সম্পর্ককে মেনে নেয়নি। শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জয় ও কাজলী বাড়ির পাশে ঈদগাহ মাঠের একটি গাছের সঙ্গে রশির দুইপ্রান্তে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সকালে গোপীনগর ঈদগাহ মাঠের পাশে একটি আম গাছের ডালে তাদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পত্নীতলা থানা পুলিশ।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.